ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ভৌগলিকভাবে ঢাকার মতো সুন্দর রাজধানী পৃথিবীতে বিরল। কিন্তু নগরবাসীরাই অপরিকল্পিত নগরায়নের মাধ্যমে এই শহরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শুক্রবার এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নগরবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, ভবন নির্মাণ করলেও প্রয়োজনীয় ফাঁকা রাস্তা রাখতে হবে,যেন যেকোনো দুর্যোগে খুব বেশি ক্ষতির সম্মুখীন না হতে হয়।
রাজউক চেয়ারম্যান বলেন,বাড়ি বানানোই শেষ কথা নয়, সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধাসম্পন্ন একটি শহর গড়ে তুলতে হবে।রাজউক সকলকে সাথে নিয়ে এই শহরকে বাসযোগ্য করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজউক এর সদস্য উন্নয়ন নিয়ন্ত্রণ, সদস্য পরিকল্পনা সহ রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ঢাকা সমিতির সদস্য ও এলাকাবাসীরা।
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশ...
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জাতিসংঘ...
নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ...
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস। এর প্রভাবে দ...

মন্তব্য (০)