• খেলাধুলা

উপদেষ্টার আপত্তিকর মন্তব্য, সিলেটের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর আপত্তিকর মন্তব্যের জেরে সিলেটের আজকের ম্যাচসহ চলমান বিপিএলের সকল ম‍্যাচ, প্র‍্যাকটিস এবং সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা।

শুক্রবার (২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী ফেসবুকে তার অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, ‘অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দু’মুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি! ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না! নেগেটিভ ভিউ হোক আর পজিটিভ কাজ হোক, পেট যেন ভরা থাকে!’

এর আগে তিনি ‘বিপিএলকে গোনায় টাইম নেই, আইপিএল নিয়ে ভাবেন’ এমন মন্তব্য করে নিজেই ভাইরাল হয়েছিলেন। পরে অবশ্য বিষয় তিনি ঠিকভাবে বলতে পারেননি বলেও সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন।

এমন আপত্তিকর পোস্ট দেয়াকে কেন্দ্র করেই এমন সিদ্ধান্তে আসে সকল সাংবাদিকদের পক্ষ থেকে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সিলেট টাইটান্সের ম্যাচ কাভার করবে না সাংবাদিকরা। তাদের চাওয়া, ২৪ ঘণ্টার মধ‍্যে প্রকাশ‍্যে ক্ষমা চাইতে হবে সিলেট টাইটানসের উপদেষ্টাকে।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo