• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশের সংসদ নির্বাচন সুষ্ঠু হবে-আশা চীনের, স্বাগত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং এটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে আশা প্রকাশ করেছে চীন সরকার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পোস্টে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। দেশটির এ বিবৃতিকে স্বাগত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

‎গেল বুধবার সংবাদমাধ্যম সিএনআর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানকে ফেব্রুয়াতিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করে।

‎চীন বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে কীভাবে দেখে– জানতে চাইলে লিন জিয়ান বলেন, ‘বাংলাদেশের সাধারণ নির্বাচন হলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে সমর্থন করে।’

‎তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং জনগণ তাদের নিজস্ব বিষয়গুলো ভালোভাবে পরিচালনা করতে এবং তাদের জাতীয় অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করতে সক্ষম। আশা করি, বাংলাদেশ একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন অনুষ্ঠান করবে এবং দেশের রাজনৈতিক অ্যাজেন্ডাকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নেবে।’

‎চীন সরকারের এই প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

‎গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ ও চীনের সম্পর্ক যে উচ্চতর স্তরে পৌঁছেছে বাংলাদেশ তার মূল্যায়ন করে। বাংলাদেশ এক চীনা নীতে বিশ্বাস পুর্নব্যক্ত করে।

মন্তব্য (০)





image

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ...

image

দেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাক...

image

দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না শেখ হাসিনা...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...

image

‎প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...

image

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন...

নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

  • company_logo