ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। ওই ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মোবাইল ফোন নিবন্ধন বাধ্যতামূলক করার অংশ হিসেবে এনইআইআর চালুর সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা। এরপর তাদের আটক করা হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলছেন, ‘ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে। ইটপটকেল ছুঁড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি।’
হামলায় বিটিআরসির মসজিদের কাঁচ ভেঙে যায়। এমন সময় সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা নামাজ পড়ছিলেন। তবে তাৎক্ষণিক কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, ‘হঠাৎ করে ভাঙচুর শুরু হয়েছে। রাস্তা থেকে কয়েকশ বিক্ষোভকারী অবস্থান নিয়ে ভবনে ইটপাটকেল ছুড়ছে। এতে ভবনের বিভিন্ন কাঁচ ভেঙে গেছে। ছুটি হওয়ার পরেও আমরা কেউ বের হতে পারছি না।’
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশ...
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জাতিসংঘ...
নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ...
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস। এর প্রভাবে দ...

মন্তব্য (০)