• বিনোদন

কান্নায় ভেঙে পড়লেন কিম

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : পরীক্ষা দিয়ে ভয়েই ছিলেন। পাশ করবেন তো? কু-ডাক দিচ্ছিল মন। আইন পরীক্ষায় অকৃতকার্য কিম কর্দাশিয়ান। বছর শেষে নতুন করে সেই ব্যথা আবার সামনে। অভিনেত্রীর অতি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফের সেই অপ্রিয় প্রসঙ্গ উঠে এসেছে। খবর আনন্দবাজার অনলাইনের।

একদিকে অভিনয়। অন্য দিকে পড়াশোনা। তার ওপর বিষয় আইন। কিম যে চেষ্টা করেননি তা নয়। তার পরেও পরীক্ষায় পাশ করতে পারেননি। তার অকৃতকার্যতার ফল ৭ নভেম্বর প্রকাশ্যে আসে। তখনই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। বছর শেষের এক সাক্ষাৎকারে গোটা বছর ফিরে দেখতে গিয়ে নতুন করে মনে পড়েছে অপ্রিয় প্রসঙ্গ। আবার ভেঙে পড়েছেন তিনি।

কিমের অকপট স্বীকারোক্তি, “পরীক্ষা দিয়ে আঁচ করেছিলাম, খুব খারাপ কিছু ঘটতে চলেছে। কারণ, প্রশ্নের উত্তরগুলো খুব ভালো লিখতে পারিনি। তবুও আশা করেছিলাম, যদি ভালো কিছু ঘটে। বিকাল পাঁচটায় পরীক্ষার ফল সামনে এল। দেখলাম, যা ভয় পেয়েছিলাম, সেটাই ঘটেছে। ভালো কিছু আমার সঙ্গে ঘটল না।” বলতে বলতে ফের অভিনেত্রীর চোখে পানি! সঙ্গে সঙ্গে তার পাশে বসা ক্রিস জেনার মনে করিয়ে দেন যে, কিম প্রচণ্ড খেটেছিলেন। কিন্তু একই সময়ে তিনি একটি টিভি শো-এর কাজও করছিলেন। সংলাপ আর আইনি বই একসঙ্গে মুখস্থ রাখা সম্ভব নয়।

 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo