• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে দুপুর ২টা ৩০ মিনিটে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশিদের সার্বিক ব্যবস্থাপনায় ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার আলীর সঞ্চালনায় জানাযা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাহজাহান কবির সাজু, জুলফিকার আলী টিপু, আহসান পারভেজ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, সদস্য সচিব নূরে আলম জিকু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবীর বিবেক, সাবেক ভিপি ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন দেশপ্রেমিক, আপসহীন ও ত্যাগী নেতৃত্বের প্রতীক। তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাযায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। উক্ত গায়েবানা জানাযা নামাজের ইমামতি করেন চরনিখলা নূর মসজিদের ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo