• লিড নিউজ
  • জাতীয়

খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হচ্ছেন ঢাকায় নিযুক্ত ৩২ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা।
‎
‎আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিতব্য জানাজায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেবেন।
‎
‎রাশিয়া, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পাশাপাশি নেদারল্যান্ডস, লিবিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ফিলিস্তিন, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, ইতালি, সুইডেন, স্পেন, ইন্দোনেশিয়া, নরওয়ে, ব্রাজিল, মরক্কো, ইরান, আলজেরিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, কাতার, ডেনমার্ক ও মালয়েশিয়ার কূটনীতিকরাও জানাজায় অংশ নিচ্ছেন।
‎
‎কূটনীতিকদের সঙ্গে উপস্থিত থাকবেন বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সিমোন লসন পার্চমেন্ট। এছাড়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল ইসলামও জানাজায় শরিক হচ্ছেন।
‎
‎মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকাল থেকেই শেষ বিদায়ে অংশ নিতে জনগণের ঢল নামেছে। বিভিন্ন দেশের কূটনীতিক ও স্থানীয় সাধারণ মানুষ মিলেমিশে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

মন্তব্য (০)





image

‎জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: ...

১

‎নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি...

image

‎বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশ...

image

‎উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের কার্যক্রম আরও সমন্বয়...

৩

‎নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জাতিসংঘ...

image

‎দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে...

৪

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ...

image

টানা ৪ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

৫

‎নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস। এর প্রভাবে দ...

  • company_logo