• লিড নিউজ
  • জাতীয়

খালেদা জিয়ার কফিনবাহী গাড়ির নিরাপত্তায় মাঠে থাকবে ১০ হাজার পুলিশ: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। এ সময় মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় মাঠে ১০ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
‎
‎এ ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবে বলে জানান তিনি।মঙ্গলবার সচিবালয়ে বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন ও আইনশৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রেস সচিব। বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।
‎
‎প্রেস সচিব বলেন, বুধবার সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার কফিন সংসদ ভবনে নেওয়া হবে। এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনে নেওয়া, জানাজা ও দাফনের প্রতিটি ধাপে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা হবে। বেগম জিয়ার জানাজা ও দাফন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা হবে।
‎
‎তিনি জানান, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অংশ নেবেন। এ ছাড়া সরকারের অন্যান্য উপদেষ্টা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরাও জানাজায় উপস্থিত থাকবেন।
‎
‎খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে সরকার ইতোমধ্যে আগামীকাল এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি তাঁর মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে।
‎
‎বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
‎
‎সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মন্তব্য (০)





image

‎জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: ...

১

‎নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি...

image

‎বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশ...

image

‎উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের কার্যক্রম আরও সমন্বয়...

৩

‎নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জাতিসংঘ...

image

‎দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে...

৪

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ...

image

টানা ৪ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

৫

‎নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস। এর প্রভাবে দ...

  • company_logo