• বিনোদন

‘প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : নতুন বছরের সূচনালগ্নে দাঁড়িয়ে বিষাদ ও প্রাপ্তির হিসাব মেলালেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার জন্য ফেলে আসা ২০২৫ সালটি ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতির।

ভারতীয় গণমাধ্যমকে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, এখনও প্রতিদিন মায়ের কথাই মনে পড়ে। ভাবতেই পারি না যে মানুষটা নেই। আর কোনোদিন দেখতে পাব না।

‘সে যন্ত্রণাটা যখনই উপলব্ধি করি কষ্ট হয়। ভেঙে যায় ভিতরটা। তবে বছরের শেষ দিনটা এবার ভিয়েতনামে পরিবারের সঙ্গে কাটাব। একরাশ আশা নিয়ে যাতে এভাবেই বেঁধে বেঁধে থাকতে পারি।’ 

অভিনেত্রী আরও বলেন, ‘১৪ বছর পরে শর্মিলা ঠাকুরের এভাবে বাংলায় কাজ, আশা করেছিলাম স্বীকৃতি পাবে। মাঝেমধ্যে মন খারাপও হয়েছে। খুব কাছ থেকে অনেক মানুষের জন্য ভেবেছি, কিছু করার চেষ্টাও করেছি। কিন্তু প্রতিশ্রুতি দিয়ে সেই কথা রাখেনি এমন অভিজ্ঞতার সংখ্যাও নেহাতই কম নয়।’

তিনি আরও বলেন, ‘ভালো যা কিছু হবে সাদরে গ্রহণ করে নেব। আর ভালো ভালো কাজ করার ইচ্ছে রয়েছে। শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য যেন ভালো কিছু করতে পারি। চারপাশের পরিবেশ খুব সেনসিটিভ।’

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo