• খেলাধুলা

বিপিএলে রংপুরের উড়ন্ত সূচনা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে জয় দিয়ে মিশন শুরু করেছে রংপুর রাইডার্স। সোমবার সিলেটে চট্টগ্রাম রয়েলসকে হারিয়ে মিশন শুরু করে সাবেক চ্যাম্পিয়নরা।

এদিন সিলেট অন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় চট্টগ্রাম। ফাহিম আশরাফের গতির মুখে পড়ে ১ উইকেটে ৪৫ রান করা দলটি ১৭.৫ ওভারে ১০২ রানেই অলআউট হয়।

দলের হয়ে ওপেনার মোহাম্মদ নাঈম একাই করেন ৩৯ রান। ২০ রান করেন মিরাজ বেগ।১৩ রান করেন পেসার আবু হায়দার রনি। বাকি ব্যাটসম্যানরা কেউই দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

ফাহিম আশরাফ ৩.৫ ওভারে ১৭ রানে ৫ উইকেট শিকার করেন। 

টার্গেট তাড়া করতে নেমে ৩০ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় রংপুর। দলের জয়ে ৫১ রান করেন ওপেনার ডেভিড মালান। ৪৭ রান করেন লিটন দাস। 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo