• জাতীয়

৩০ বিলাসবহুল গাড়ি সরকারি পরিবহন পুলে যুক্ত হচ্ছে

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শুল্কমুক্ত সুবিধায় আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ-সদস্যদের আমদানি করা ৩০টি বিলাসবহুল গাড়ি অবশেষে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় পাঠানো হয়েছে। এসব গাড়ি সরকারি পরিবহন অধিদপ্তরের অধীন পরিবহন পুলে অন্তর্ভুক্ত করা হবে।
‎
‎শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বন্দরের কার শেড থেকে আনুষ্ঠানিকতা শেষে গাড়িগুলো ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
‎
‎চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গাড়িগুলো কার শেড থেকে ঢাকার উদ্দেশে নেওয়া হয়েছে। সবগুলো গাড়িই ল্যান্ড ক্রুজার বিলাসবহুল জিপ এবং ভালো অবস্থায় রয়েছে।
‎
‎জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর এনবিআর এক চিঠিতে চট্টগ্রাম কাস্টমস কমিশনারকে গাড়িগুলো সরকারি পরিবহন পুলে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়।
‎
‎কাস্টমসের তথ্য অনুযায়ী, শুল্কসহ প্রতিটি গাড়ির মূল্য প্রায় ১০ কোটি টাকা। এগুলো নিলামে তোলা হলেও প্রত্যাশিত দাম না পাওয়ায় এনবিআর গাড়িগুলো পরিবহন পুলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।
‎
‎উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর গত বছরের ৬ আগস্ট দ্বাদশ সংসদ ভেঙে দেওয়া হয় এবং শুল্কমুক্ত সুবিধা বাতিল হয়। ফলে সাবেক এমপিরা বন্দর থেকে এসব গাড়ি খালাস করেননি।

মন্তব্য (০)





image

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: ড....

১

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের...

image

‎জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: ...

২

‎নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি...

image

‎বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

৩

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশ...

image

‎উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের কার্যক্রম আরও সমন্বয়...

৪

‎নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জাতিসংঘ...

image

‎দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে...

৫

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ...

  • company_logo