• জাতীয়

‎সেন্টমার্টিনগামী জাহাজে আগুনে নিহত এক, উদ্ধার ১৫

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যাত্রী ওঠার ঠিক আগমুহূর্তে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজটির এক কর্মচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় জাহাজের ক্রুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

‎শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে অবস্থানরত জাহাজটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

‎নিহত কর্মচারীর পরিচয় জানা যায়নি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য। তবে অগ্নিকাণ্ডের চার ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

‎ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‎জানা গেছে, কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী পর্যটকদের তুলতে জাহাজটি ভেড়ার ঠিক আগমুহূর্তে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই নদীর মোহনায় জাহাজটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এতে জাহাজের এক কর্মচারী প্রাণ হারান। পরে স্থানীয়রা ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে জাহাজের ক্রুসহ ১৫ জনকে উদ্ধার করেন।

‎স্কোয়াব সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, প্রতিদিনের মতো সেন্টমার্টিন যেতে পর্যটক তোলার জন্য সকাল ৭টার দিকে দ্যা আটলান্টিক ক্রুজ জাহাজটি ঘাটে আসছিল। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দেখা দেয়। আগুন নেভানোর কাজ চলমান রয়েছে।   

‎অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে টানা চার ঘণ্টা চেষ্টা চালিয়েও তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।  

‎এ ঘটনায় সেন্টমার্টিনগামী পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাহাজটিতে প্রায় ২০০ জন যাত্রী থাকলেও তাদের মধ্যে ১২০ জনকে তিনটি জাহাজে তুলে দেওয়া হয়েছে। বাকি যাত্রীরা রোববার সেন্টমার্টিন যেতে পারবেন। তবে অগ্নিকাণ্ডের কারণে দুটি জাহাজ ছেড়ে যেতে দেরি হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা।

‎সকাল ৯টার দিকে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি বলেন, ‘জাহাজে আগুন লাগার কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে সভার সিদ্ধান্তও হয়েছে।’

‎উল্লেখ্য, কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে প্রতিদিন পর্যটকবাহী ছয়টি জাহাজ চলাচল করে।

মন্তব্য (০)





image

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ...

image

দেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাক...

image

দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না শেখ হাসিনা...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...

image

‎প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...

image

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন...

নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

  • company_logo