• লিড নিউজ
  • জাতীয়

পরিকল্পনাসম্পন্ন নেতৃত্ব ও জনসমর্থনের সমন্বয়ে পরিবর্তন অনিবার্য: রাষ্ট্রদূত মুশফিক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশাবাদ ও আলোচনার সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে সাবেক হোয়াইট হাউস, জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদদাতা এবং বর্তমানে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনার কথা তুলে ধরেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া ওই পোস্টে মুশফিকুল ফজল আনসারী বলেন, কোটি মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে একটি সম্ভাবনাময় বাংলাদেশের ছবি স্পষ্ট হয়ে উঠছে। তিনি মনে করেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন দিকনির্দেশনা ও প্রত্যাশা তৈরি হয়েছে।

তিনি লেখেন, ‘স্বপ্ননির্ভর অলীক গল্পের বাইরে এসে এখন একটি সুস্পষ্ট রোডম্যাপ ও দৃঢ় নেতৃত্বের ঘোষণা সামনে এসেছে—We have a plan। এটি পরিবর্তনের পথে এক নতুন দিগন্তের সূচনা।’

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর মতে, তারেক রহমানের নেতৃত্বে যে রাজনৈতিক পরিবর্তনের বার্তা প্রতিফলিত হচ্ছে, তা কেবল আবেগনির্ভর নয়; বরং পরিকল্পনা, স্পষ্ট দিকনির্দেশনা এবং জনগণের প্রত্যাশার বাস্তব প্রতিফলন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘A leader with a plan, a people with a mandate—change is inevitable।’

অর্থাৎ পরিকল্পনাসম্পন্ন নেতৃত্ব ও জনসমর্থনের সমন্বয়ে পরিবর্তন অনিবার্য বলে মন্তব্য করেন তিনি।

 

মন্তব্য (০)





image

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জ...

১

নিউজ ডেস্কঃ আগামী চার বছরের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশকে পথশিশ...

image

‎বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০...

২

‎নিউজ ডেস্কঃ দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার যে ২০টি উদ...

image

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বস...

image

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: ড....

৪

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের...

image

‎জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: ...

৫

‎নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি...

  • company_logo