• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচনী ব্যয় কমাতে না পারলে দুর্নীতিও কমানো যাবে না: দেবপ্রিয় ভট্টাচার্য

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নির্বাচনী ব্যয় কমাতে না পারলে দুর্নীতিও কমানো যাবে না বলে মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
‎
‎বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক- সুজন আয়োজিত নির্বাচনী ব্যবস্থার সংস্কার অগ্রগতি নিয়ে গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে।
‎
‎তিনি বলেন, ‘মনোনয়ন বাণিজ্যের কারণে এরইমধ্যে নির্বাচনী ব্যয় বেড়েছে। নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর পদক্ষেপ নেয়া দরকার।’
‎
‎দেবপ্রিয় বলেন, ‘নির্বাচন হলেও সেটার গুণমান কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্ভব হলে নির্বাচন কমিশনের উচিৎ প্রতিশ্রুতির বিপরীতে প্রার্থীরা কি কাজ করেছে সেই স্বচ্ছতা নিশ্চিত করা।’
‎
‎তিনি বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে বিচার, সংস্কার ও নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আগামী নির্বাচন ঘিরে জাতীয় ঐক্য দেখানোর এখনই সময়।’
‎
‎সাধারণ মানুষ নিরাপত্তার অভাব বোধ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোট দানের ক্ষেত্রে অনেকে আতঙ্কের মধ্যে আছে। নির্বাচনের পর নিরাপত্তা ব্যবস্থা কতদিন ঠিক থাকবে তা নিয়ে সাধারণ মানুষের ভেতর উদ্বেগ কাজ করছে।’
‎
‎দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘৫ আগস্টের পর লুট হওয়া অনেক অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সীমান্তের ওপার থেকেও অস্ত্র আসার কথা শুনছি। অস্ত্র উদ্ধারে নিরাপত্তা বাহিনীকে আরও কাজ করতে হবে।’

মন্তব্য (০)





image

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জ...

১

নিউজ ডেস্কঃ আগামী চার বছরের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশকে পথশিশ...

image

‎বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০...

২

‎নিউজ ডেস্কঃ দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার যে ২০টি উদ...

image

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বস...

image

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: ড....

৪

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের...

image

‎জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: ...

৫

‎নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি...

  • company_logo