• লিড নিউজ
  • জাতীয়

‎প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, কুড়াল হাতে উল্লাস করা যুবকসহ গ্রেপ্তার ১০

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে সংঘটিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কুড়াল হাতে উল্লাস করা যুবকসহ আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে। গত দুই দিনে গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। 
‎
‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার তালেবুর রহমান মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জানিয়েছেন, হামলার সময় কুড়াল হাতে উল্লাসরত যুবকের নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। তাকে উত্তরা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। মাইনুলের বাড়ি রাজশাহীর বাগমারা। তিনি বর্তমানে উত্তরা এলাকায় বসবাস করেন।
‎
‎আরেক গ্রেপ্তারকৃত ব্যক্তি কারি মুয়াজ বিন আবদুল রহমান, যিনি যুব মজলিসের শরীয়তপুর জেলা শাখার নেতা। ভিডিওতে তিনি হামলার পেছনে উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও নিয়াজ মাহমুদ ফারহান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। যিনি ফেসবুকে হামলার ছবি শেয়ার করে অন্যদের হামলায় অংশ নিতে উস্কানী দিয়েছেন।
‎
‎গ্রেপ্তার তালিকায় আরও রয়েছেন, আবদুর রহমান (নোয়াখালী), মো. জান্নাতুল নাঈম (রংপুর), মো. ফয়সাল আহমেদ (চাঁদপুর), জুবায়ের হোসাইন (নোয়াখালী), মো. আলমাস আলী (ময়মনসিংহ), জুলফিকার আলী ওরফে সৌরভ (ঢাকার শাহ আলী) এবং মো. জাকির হোসেন শান্ত (ময়মনসিংহ)। জাকির হোসেন শান্ত ঘটনাস্থল থেকে লাইভ ভিডিও প্রচার করার অভিযোগে সিটিটিসি গ্রেপ্তার করেছে।
‎
‎পুলিশ জানায়, হামলার ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে শতাধিককে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ২৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া উসকানিদাতা হিসেবে আরও অন্তত ২০ জনকে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে, ডেইলি স্টার কার্যালয়ের সামনে ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় জড়িতদেরও শনাক্ত করা হয়েছে।
‎
‎পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানির মাধ্যমে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িতেও বাধা প্রদান করে। একই রাতে ছায়ানট ভবন এবং পরদিন উদীচী কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার ঘটনায় প্রথম আলো ও ডেইলি স্টার পৃথক দুটি মামলাও করেছে।

মন্তব্য (০)





image

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জ...

১

নিউজ ডেস্কঃ আগামী চার বছরের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশকে পথশিশ...

image

‎বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০...

২

‎নিউজ ডেস্কঃ দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার যে ২০টি উদ...

image

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বস...

image

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: ড....

৪

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের...

image

‎জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: ...

৫

‎নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি...

  • company_logo