• লিড নিউজ
  • জাতীয়

‎জাতীয় নির্বাচন সামনে রেখে সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, ডিসি-এসপিদের ইসি সানাউল্লাহ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখার নির্দেশনা দিয়ে ডিসি-এসপিদের উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সন্ত্রাসীদের এলাকাছাড়া করতে হবে। তাদের দৌড়ের ওপর রাখতে হবে। তা না হলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে।
‎
‎মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে ডিসি-এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন গুলিতে নিহত শরিফ ওসমান হাদির রুহের শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
‎
‎আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, শিগগিরই জয়েন্ট অপারেশন (যৌথ অভিযান) পরিচালিত হবে। জয়েন্ট অপারেশনের কয়েকটা অবজেক্টিভ থাকবে। তার মধ্যে প্রথমত অবৈধ অস্ত্র উদ্ধার, দ্বিতীয়ত সন্ত্রাসীদের গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসা।
‎
‎ডিসি-এসপিদের উদ্দেশে ইসি বলেন, সাধারণ মানুষ, ভোটার, প্রার্থী ও দলগুলোর মাঝে শান্তি এবং নিরাপত্তার আবহ তৈরি করতে হবে। ডেপ্লয়মেন্টের ডিউরেশনের ব্যাপারে কথা হয়েছে। ভোটকেন্দ্রিক ডেপ্লয়মেন্ট হয় পাঁচদিন। এর সঙ্গে বাজেটের ইমপ্লিকেশনস আছে। আমরা চেষ্টা করছি পাঁচদিনকে বাড়িয়ে ছয়দিন করা যায় কিনা। তাতে আপনাদের হয়ত ফ্লেক্সিবিলিটি একটু বাড়বে।
‎
‎চেকপোস্ট বসানো প্রসঙ্গে তিনি বলেন, চেকপয়েন্ট অপারেশন সারাদেশে করতে হবে। কিছু হবে মোবাইল চেকপয়েন্ট এবং সব বাহিনীকে এটা সমন্বয় করতে হবে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি আছে। এই কমিটিগুলো কাজ করবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য একটা সেল থাকতে হবে। নির্বাচন ঘিরে সেই সেলগুলোকে আপনারা অ্যাকটিভ করবেন।
‎
‎ইসি সানাউল্লাহ বলেন, যেখানে সব বাহিনীর প্রতিনিধি থাকবে সেখানে আমরা থ্রি সি কমান্ড কন্ট্রোল কো-অর্ডিনেশন করতে বলেছি। কমান্ড থাকবে স্ব স্ব বাহিনীর হাতে। কেউ কারো কমান্ড নিয়ে নেবে না। তবে কো-অর্ডিনেশনটা সেলের মাধ্যমে হবে, যেন কোথাও ডুপ্লিকেশন অফ এফোর্ট না হয়।
‎
‎তিনি বলেন, প্রতিটি এলাকার মানুষ কিন্তু জানে, কারা ক্রিমিনাল কারা দুষ্ট লোক। এখন বেশিরভাগ মানুষ কিন্তু ভোটমুখী। মানুষ চায় না খারাপ কিছু হোক।

মন্তব্য (০)





image

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জ...

১

নিউজ ডেস্কঃ আগামী চার বছরের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশকে পথশিশ...

image

‎বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০...

২

‎নিউজ ডেস্কঃ দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার যে ২০টি উদ...

image

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বস...

image

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: ড....

৪

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের...

image

‎জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: ...

৫

‎নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি...

  • company_logo