ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের মনাকষা সিমান্ত এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল ৪টি ম্যাগজিনসহ ৫রাউন্ড গুলি জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়।
আজ মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ সকালে শিবগঞ্জ উপজেলার রাঘববাটি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে অস্ত্র জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১৫ ডিসেম্বর ৫৩ বিজিবি পৃথক অভিযানে ৪টি বিদেশী পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি অধিনায়ক।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...
গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...
জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...

মন্তব্য (০)