• সমগ্র বাংলা

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মৎ তনিমাকে আটক করেছে পুলিশ।
‎
‎সোমবার (২২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে সদর থানার টুটপাড়া এলাকা থেকে আটক করা হয় তাকে।
‎
‎তনিমা ওরফে তন্বীর ভাড়া করা ফ্ল্যাটেই গুলিবিদ্ধ হন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার। পুলিশ বলছে, যে বাসায় গুলিবিদ্ধ হয়েছেন মোতালেব সেখানে ইয়াবা, মদের খালি বোতল ও গুলির খোসা পাওয়া গেছে।
‎
‎প্রাথমিকভাবে কর্মকর্তাদের ধারণা, সাথে থাকা সহযোগীরাই গুলি করেছে মোতালেবকে। কানের পাশে লেগে বেরিয়ে যায় গুলি। হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবার জানায়, মোতালেব এক সময় শ্রমিক লীগের সাথে যুক্ত ছিলেন। কয়েক মাস আগে যোগ দেন এনসিপি'র সহযোগী সংগঠন, জাতীয় শ্রমিক শক্তিতে।

মন্তব্য (০)





image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৩

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

image

৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

৫

জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...

  • company_logo