• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিএনপি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার বিকেলে এ ভিত্তিপ্রস্থর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ২০২৩ সালে জেলা সদরের মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাট চালায় আওয়ামী সন্ত্রাসীরা। সে সময় থেকে এ দলীয় কার্যালয় দুটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

আজ বিকেলে তিনতলা ভবন বিশিষ্ট এ কার্যালয়ের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, ফারুক আহমেদ সিদ্দিকী,জেলা মহিলাদলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌসী আরা রোজি সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করা হয়।

মন্তব্য (০)





image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৪

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

৫

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

  • company_logo