• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়ল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর পর্যবেক্ষক মোতায়েনের আবেদন জমার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয় পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদন জমার শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ (সোমবার) অফিস সময় পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা–২০২৫ এর ৭.১(ক) ধারা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে কোন কোন সংসদীয় আসন বা এলাকায় কেন্দ্রীয় কিংবা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক—তা উল্লেখ করে লিখিত আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

এর আগে গত ১৪ ডিসেম্বর সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের কাছে আবেদন জমার আহ্বান জানানো হয়, যার শেষ সময় ছিল ২১ ডিসেম্বর।

ইসি আরও জানিয়েছে, কমিশনের অনুমোদন পাওয়ার পর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরবরাহ করা হবে। আর স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে দেওয়া হবে।

পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের সময় অনুমোদিত পর্যবেক্ষকদের এইচএসসি বা সমমানের সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং ফরম EO-2 ও EO-3 (অঙ্গীকারনামা) যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা–২০২৫ এবং সংশ্লিষ্ট ফরমগুলো নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।

মন্তব্য (০)





image

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জ...

১

নিউজ ডেস্কঃ আগামী চার বছরের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশকে পথশিশ...

image

‎বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০...

২

‎নিউজ ডেস্কঃ দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার যে ২০টি উদ...

image

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বস...

image

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: ড....

৪

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের...

image

‎জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: ...

৫

‎নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি...

  • company_logo