• লিড নিউজ
  • জাতীয়

‎গণমাধ্যমে হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত: ইইউ রাষ্ট্রদূত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের ওপর এক সরাসরি আঘাত। এই ধরনের ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত তৈরি করেছে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই কাম্য নয়।
‎
‎রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। 
‎
‎গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো ভবনে সংঘটিত সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর নিন্দা ও সহমর্মিতা জানাতে মাইকেল মিলার সেখানে যান।
‎
‎এ সময় তিনি হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত প্রথম আলো ভবনের সামনে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে তিনি পত্রিকাটির জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার দিন কীভাবে পরিস্থিতির অবনতি ঘটে, তার সামগ্রিক চিত্র সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন করেন তিনি।
‎
‎আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন মতপ্রকাশের স্বাধীনতার পরিসর বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা আর কখনোই দেখতে চাই না। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল।’
‎
‎তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য গণমাধ্যমের প্রকাশনা কার্যক্রম চালু রাখা, সংবাদ পরিবেশন অব্যাহত রাখা এবং সবার জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

মন্তব্য (০)





image

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জ...

১

নিউজ ডেস্কঃ আগামী চার বছরের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশকে পথশিশ...

image

‎বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০...

২

‎নিউজ ডেস্কঃ দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার যে ২০টি উদ...

image

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বস...

image

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: ড....

৪

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের...

image

‎জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: ...

৫

‎নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি...

  • company_logo