• সমগ্র বাংলা

শ্রীপুরে অবৈধ মৎস্যখাদ্য উৎপাদন কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে অবৈধ ভেজাল মৎস্যখাদ্য উৎপাদন কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে শ্রীপুর উপজেলা প্রশাসন। 

আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওচালা গ্রামের আমিন ফিড মিল কারখানায় এ ঘটনা ঘটে। শ্রীপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও

 সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ভেজাল মৎস্যখাদ্য উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করে কারখানা মালিককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সঙ্গে কারখানা পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত কারখানার সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। 

তিনি আরও জানান, কারখানার পরিবেশের ছাড়পত্র ছাড়াও অনেক দপ্তরের অনুমতি নেই। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

মন্তব্য (০)





image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৪

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

৫

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

  • company_logo