• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎রোববার (২১ ডিসেম্বর) ভোরে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত এলাকার বিওপির দায়িত্বপূর্ণ পিলার ডিএএমপি ১/৭ এস এর কাছে ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

‎আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতীয় অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্য।

‎বিজিবি সূত্র জানায়, বিজিবির আঙ্গরপোতা বিওপির টহলদল তাকে দ্রুত আটক করে এবং ক্যাম্পে নিয়ে যায়। আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

‎আরও জানায়, ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে এবং আটক বিএসএফ সদস্যকে নিয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, ভারত ও বাংলাদেশের একটি গরু পারাপারকারীদের দল সীমান্ত এলাকায় জড়ো হয়। তখন অর্জুনবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের তাড়া করে। একপর্যায়ে তারা বাংলাদেশের প্রায় ৩০০ গজ অভ্যন্তরে বাংলাদেশের এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করলে টহলরত বিজিবি দল তাকে ধরে ফেলে। বর্তমানে আটক ওই ভারতীয় বিএসএফ সদস্য দহগ্রাম ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রয়েছেন।

‎দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজানুর রহমান রেজা বলেন, দহগ্রাম ভারত বেষ্টিত হওয়ার কারণে বিএসএফ সদস্যরা মাঝেমধ্যে বাংলাদেশে প্রবেশ করে। এর আগেও ২০১৪ সালের নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়ায় উস্কানিমূলকভাবে বড় বড় মদের বোতল ঝুলিয়ে রেখেছিল।

‎৫১ বিজিবি ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফের উচ্চপর্যায়ে যোগাযোগ চলছে। বিস্তারিত আপনাদেরকে পরে জানানো হবে।

মন্তব্য (০)





image

বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স...

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চীনে...

image

কম্পিউটার অপারেটরের প্রতারণা: বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলে...

image

কালীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যক্তির এক মা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৃথক দুটি এলাক...

image

ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন ব...

image

রংপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, আশঙ্কাজনক ৭ বছরের শিশু

নজরুল ইসলাম রাজু...

  • company_logo