• জাতীয়

‎ছায়ানটে হামলার ঘটনায় সাড়ে ৩০০ জনের বিরুদ্ধে মামলা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
‎
‎রোববার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম।
‎
‎তিনি জানান, ছায়ানট ভবনে সংঘটিত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ২০ ডিসেম্বর রাতে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে মামলাটি করেন।
‎
‎ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে একদল দুর্বৃত্ত ছায়ানট ভবনের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা ভাঙচুর করে এবং বিভিন্ন কক্ষে অগ্নিসংযোগ চালায়। হামলার সময় ভবনের ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী লুটপাট করা হয়।
‎
‎তবে এ ঘটনায় মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি বলে জানিয়েছে ছায়ানট কর্তৃপক্ষ।  
‎
‎ঘটনার পর ছায়ানট ভবন পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন এবং ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।
‎
‎পরে ছায়ানট ভবনের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা গানে গানে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান।
‎
‎উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একই রাতে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এ সময় ডেইলি স্টার, প্রথম আলো এবং ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মন্তব্য (০)





image

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জ...

১

নিউজ ডেস্কঃ আগামী চার বছরের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশকে পথশিশ...

image

‎বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০...

২

‎নিউজ ডেস্কঃ দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার যে ২০টি উদ...

image

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বস...

image

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: ড....

৪

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের...

image

‎জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: ...

৫

‎নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি...

  • company_logo