• লিড নিউজ
  • জাতীয়

সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, দাফনের জন্য নেয়া হবে গ্রামের বাড়িতে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তিন বাহিনী প্রধানের উপস্থিতিতে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। তাদের দাফনের জন্য নেয়া হবে গ্রামের বাড়িতে।
‎
‎আজ (রোববার, ২১ ডিসেম্বর) সকালে জানাজা সম্পন্ন হয়।
‎
‎জানাজা শেষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রেস সচিব শফিকুল ইসলাম ও রাষ্ট্রপতির পক্ষ থেকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এসময় তাদের যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
‎
‎এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পক্ষ থেকেও গার্ড অব অনার প্রদান করা হয়।
‎
‎পরবর্তীতে হেলকপ্টারে করে শহীদদের মরদেহ নিজ নিজ জেলায় হস্তান্তর করে ধর্মীয় ও রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফনকার্য সম্পন্ন করা হবে।
‎
‎আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় ড্রোন হামলায় ছয়জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৯ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। আহতদের কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছেন বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

মন্তব্য (০)





image

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জ...

১

নিউজ ডেস্কঃ আগামী চার বছরের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশকে পথশিশ...

image

‎বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০...

২

‎নিউজ ডেস্কঃ দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার যে ২০টি উদ...

image

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বস...

image

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: ড....

৪

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের...

image

‎জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: ...

৫

‎নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি...

  • company_logo