ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি: জুলাই আন্দোলনের সম্মুখ সারীর যোদ্ধা শরিফ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যা, অন্তবর্তী কালীন সরকারের ব্যর্থতা এবং ভারতীয় অধিপত্যের বিরুদ্ধে ছাত্র জনতার ব্যানারে আজ সকালে বেনাপোল টু চেকপোস্ট লং মার্চ করেছেন এনসিপি'র নেতাকর্মীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় বিক্ষোভ মিছিল ও লং মার্চটি বেনাপোল বাজার থেকে চেকপোস্ট পর্যন্ত যায়। বেনাপোল চেকপোস্ট যাওয়ার পর এনসিপি'র নেতাকর্মী সমর্থকরা অবস্থান কর্মসূচি পালন করেন এবং ভারত বিরোধী ও নিষিদ্ধ আওয়ামী ছাত্রলীগ বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এনসিপি নেতা মাস্টার আব্দুল মান্নান এ সময় বলেন, আজকের ছাত্র সমাজ আমাদের বাংলাদেশে ভারতের দাদাগিরি মানবে না। আমরাদেরকে আমাদের মত থাকতে দিন। আমাদের দেশে দাদাগিরি করতে আসলে আমরাও কোনরকম ছাড় দেব না। এ সময় বেনাপোল চেকপোষ্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...
গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

মন্তব্য (০)