ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ফেনী শহরের ট্রাংক রোডে বিক্ষোভ করে তারা। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ সময় ছাত্র-জনতা "আমি কে তুমি কে হাদি হাদি, আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে-এমন নানা স্লোগান দেন।
এছাড়া ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...
গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

মন্তব্য (০)