• লিড নিউজ
  • শিক্ষা

‎সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য: শিক্ষা উপদেষ্টা

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।বুধবার (১৭ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‎শিক্ষা উপদেষ্টা বলেন, জ্ঞান কেবল ব্যক্তিগত উন্নয়নের জন্য নয়, এটি দায়িত্ব সৃষ্টি করে। তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এবং ন্যায্যতাকে গুরুত্ব দিতে হবে। জুলাই যোদ্ধারা যা দেখিয়ে গেছেন। অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, তাদের জন্য কাজ করতে হবে।

‎রাবি নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, এই বিশ্ববিদ্যালয় কেবল একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি নৈতিক দীক্ষা নেয়া স্থান। শামসুজ্জোহা ও বদর উদ্দিন ওমর তার উজ্জ্বল দৃষ্টান্ত।

‎এ সময় শিক্ষার্থীদের নিজেদের অর্জন দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. সালেহ হাসান নকীব।

‎প্রসঙ্গত, প্রায় ছয় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৬০, ৬১, ৬২তম ব্যাচের শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠিত হয়। পাঁচ হাজার ৯৬৯ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমুখর। সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা সমাবর্তনস্থলে যোগ দেন।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo