ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে পূর্ণমাত্রার ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় নতুন করে আরও ৭টি দেশ যুক্ত করেছে মার্কিন প্রশাসন। এর ফলে এসব দেশ ও ভূখণ্ডের নাগরিকেরা এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ঘোষণায় পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে আরব-আফ্রিকান দেশ লাওস, সিয়েরা লিওন, বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান ও সিরিয়া।
এর আগে গত জুনে ১২টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। দেশগুলো হলো— ইরান, আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।
এছাড়া আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় নতুন করে ১৫টি দেশ যুক্ত হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯টিতে।
তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বিধিনিষেধের মুখে পড়তে হবে। হোয়াইট হাউসের দাবি, এসব দেশে নাগরিকদের তথ্য স্ক্রিনিং, যাচাই-বাছাই ও তথ্য বিনিময়ে গুরুতর ঘাটতি পেয়েছে তারা।
নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

মন্তব্য (০)