• খেলাধুলা

স্বদেশি তারকাকে পেছনে ফেলে গ্রিনের রেকর্ড

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ক্যামেরন গ্রিনকে নিয়ে টানাটানি হবে, বোঝা যাচ্ছিল। হলোও তাই। অস্ট্রেলিয়ার এই তারকা গড়েছেন আইপিএল নিলাম ইতিহাসের রেকর্ড। বিদেশিদের মধ্যে এখন সর্বোচ্চ দামি ক্রিকেটার তিনি। রেকর্ড ২৫ কোটি ২০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান ব্যাটারকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

গ্রিন ভেঙেছেন তার স্বদেশি মিচেল স্টার্কের রেকর্ড। হয়েছেন সবচেয়ে দামি। ২০২৪ সালের নিলামে স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপি নিয়ে কিনে সেই রেকর্ডও গড়েছিল কলকাতা।

২০২৪ সালের নিলামে অস্ট্রেলিয়ান তারকা পেসারকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা। বলিউড বাদশা শাহরুখ খানের দল এবার গ্রিনকে সর্বোচ্চ দামে কিনে বিদেশি ক্রিকেটারের রেকর্ডটা নিজেদের কাছেই রাখল।

গ্রিনের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। সেখান থেকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে দফারফা হওয়ার পথে বেশ লড়াই হয়েছে তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে। মুম্বাই ইন্ডিয়ানস ভিত্তি মূল্যে ডাক দেওয়ার পরেই সরে যায় নিলাম থেকে। পরে রাজস্থানও সরে যায়। তাতেই সর্বোচ্চ দামি ক্রিকেটার বনে যান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo