• সমগ্র বাংলা

দিনাজপুরে বহুল আলোচিত সিআইপি শাহ আলমকে গ্রেপ্তার, রিমান্ড আবেদন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বহুল আলোচিত সিআইপি ঠিকাদার শেখ শাহ আলম জীবনকে গতকাল সোমবার রাতে নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দর এলাকা থেকে

গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। জুলাই বিপ্লবে গুলি চালিয়ে কলেজ শিক্ষার্থী রাহুলকে হত্যাসহ ৭টি মামলায় সে এজাহার নামীয় আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ড আবেদনসহ আজ মঙ্গলবার তাকে আদালতে তুলে দেওয়া হয়েছে।

শেখ শাহ আলম জীবন দিনাজপুর শহরের কাঞ্চন কোলনীর মৃত আব্দুল আজিজের ছেলে। ঢাকার ফার্মগেটে মনিপুরি পাড়ায় তার আলাদা বাড়ী রয়েছে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সুপার জেদান আল মুসার নির্দেশনা মতে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নের্তৃত্বে গতকাল সন্ধ্যার দিকে সৈয়দপুরে অভিযান চালিয়ে আত্বগোপনে থাকা ঠিকাদার শেখ শাহ আলম জীবনকে গ্রেপ্তার করে দিনাজপুরের ডিবি পুলিশ। ঠিকাদার শাহ আলম আওয়ামী লীগের পৌর কমিটির সহসভাপতি।

তার বিরুদ্ধে গত বছর স্বৈরাচার বিরোধী জুলাই বিপ্লবী ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালানোর মামলা রয়েছে। ওই হামলায় গুলিবিদ্ধ কলেজ ছাত্র রাহুল পরে মারা যায়। 

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত ওই সিআইপি ঠিকাদার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে তৎপর ছিল। বিগত সরকার আমলে চাঁদাবাজী টেন্ডারবাজীর বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷  জুলাই বিপ্লবে সন্ত্রাসী কার্যকলাপে জড়িতসহ তার বিরুদ্ধে ৭টি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে জেলা দায়রা জজ আদালত থেকে একটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। রিমান্ডে নিয়ে বিস্তারিত তথ্য বের করা হবে।

এদিকে স্হানীয়রা জানান, বিগত সরকার আমলে স্হানীয় এমপি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের আর্শিবাদে গেল ১৫ বছরের মধ্যে ফেরিয়ালা টোকাই থেকে হাজার কোটি টাকার মালিব বনে  কমার্শিয়াল ইম্পরট্যান্টপারসন (সিআইপি'র) তালিকায় নাম যুক্ত হয়েছে ঠিকাদার শেখ শাহ আলম জীবনের নাম।

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo