ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার শহরের গোয়ালচামটস্থ মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয় এবং
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ দানকারী বীর শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলামসহ মুক্তিযোদ্ধা সংসদ, ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, বিশেষ প্রার্থনা, বিজয় মেলাসহ নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...
গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

মন্তব্য (০)