• সমগ্র বাংলা

জামালপুরে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোখলেছুর রহমান মজনু নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিনের দুটি ব্যাটারি জব্দ করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ফুলকোচা ইউনিয়নের দিলালের পাড়া মৌজার দাঁতভাঙা ব্রিজসংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি।

জানা যায়, দীর্ঘ দিন ধরে দাঁতভাঙা ব্রিজের আশপাশ থেকে একটি চক্র নিয়মিতভাবে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এর ফলে পরিবেশের ক্ষতির পাশাপাশি কৃষিজমি ধ্বংসের ঝুঁকি তৈরি হয় এবং গুরুত্বপূর্ণ সেতুর স্থায়িত্বও হুমকির মুখে পড়ে।

অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ওই এলাকার মৃত ছলিমদ্দিনের ছেলে মোখলেছুর রহমান মজনুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত ভেকু মেশিনের দুটি ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সরকারের নির্দেশনা অনুসারে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo