• খেলাধুলা

৯৫ বলে ১৭১ করে রেকর্ড গড়লেন সেই সূর্যবংশী

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আন্ডার-১৯ এশিয়া কাপে শুক্রবার দারুণ এক ইনিংস খেললেন ভারতের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ৫৬ বলে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন। থেমেছেন ৯৫ বলে ১৭১ রান করে।

বৈভবের ইনিংস ছিল পরিষ্কার শক্তির ব্যাটিং। তিনি ১২টি ছক্কা মারেন। এটি যুব এশিয়া কাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড। আগের রেকর্ড ছিল আফগানিস্তানের দারউইশ রাসুলির। তিনি ২০১৭ সালে ১০টি ছক্কা মেরেছিলেন। বৈভব সেই রেকর্ড ভেঙে দিলেন অনায়াসে।

ইনিংসের শুরুতে বৈভব কিছুটা সাবধান ছিলেন। ইউএই বোলার আলি আসগারের একটি ওভারে তিনি টানা পাঁচটি ডট বল খেলেন। মনে হচ্ছিল তিনি ছন্দ খুঁজছেন। কিন্তু ওভারের শেষ বলটি বাউন্ডারিতে পাঠিয়েই তিনি আক্রমণের ইঙ্গিত দেন। এরপর আর থামেননি।

চতুর্থ ওভারে তিনি শামসকে দুটি ছক্কা আর একটি চার মারেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতের রান রেট সবসময় ছয়ের ওপরে ছিল। অপর প্রান্তে আয়ুশ মাত্রে আউট হলেও তা দলের ওপর কোনো চাপ ফেলতে পারেনি। বৈভব নিজের ইনিংস দিয়ে সেই সময়টুকুও সামলে নেন।

যেভাবে এগোচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল যুব ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ডটাও বুঝি ভেঙে দেবেন। ২০০২ সালে অজিঙ্কা রাহানে ১৭৭ রানের অপরাজিত এক ইনিংস খেলে রেকর্ডটা গড়েছিলেন। তবে তার ৬ রান আগেই থামতে হয় বৈভবকে। তবে সেই রেকর্ডটা না ভাঙা হলেও যুব ওয়ানডের সেরা ১০ এ উঠে এসেছে তার এই ইনিংস।  

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo