ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাজশাহী তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হলেও সে বেঁচে নেই। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশান পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন ফায়ার সার্ভিসের সদস্যরা। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তাজুল ইসলাম চৌধুরী জানান, ৩৩ ঘণ্টার অভিযান শেষে কূপের ৫০ ফুট গভীরে থেকে শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পরপরই শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...
গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

মন্তব্য (০)