• খেলাধুলা

২৪ হাজার টাকায় বিশ্বকাপ কিনতে পারবেন আপনিও

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শুরুর ৬ মাস আগে দারুণ এক ঘোষণা দিয়েছে খেলনা প্রতিষ্ঠান লেগো। ফুটবল দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস ফিফা বিশ্বকাপের ট্রফিটি বানানোর সুযোগ করে দিচ্ছে তারা। এবার ঘরে বসেই তৈরি করা যাবে ফিফা বিশ্বকাপ ট্রফির লেগো সংস্করণ।

১৯৭৪ সালে জুলে রিমে ট্রফির পরিবর্তে নতুন এই ট্রফি আসে। ১৪.৫ ইঞ্চি উচ্চতা এবং ১৩.৫ পাউন্ড ওজনের সোনার এই ট্রফি ফুটবলের সর্বোচ্চ সাফল্যের প্রতীক। খুব কম মানুষের এই ট্রফি হাতে তোলার সুযোগ হয়। শুধু বিশ্বকাপজয়ী খেলোয়াড়, ফিফা সভাপতি এবং রাষ্ট্রপ্রধানেরা এটি হাতে নিতে পারেন।

এই ট্রফির খুব কাছে যাওয়ার সুযোগও সাধারণ মানুষের নেই। তাই ভক্তদের স্বপ্ন পূরণে ফিফা এবার লেগোর সঙ্গে কাজ করেছে। ২০২৬ বিশ্বকাপের আগে তারা তৈরি করেছে ট্রফির চমৎকার ১:১ স্কেল লেগো মডেল। এতে ব্যবহার করা হয়েছে ২ হাজার ৮৪২টি ‘ব্রিক’। 

ট্রফির ওপরে থাকা গোলকের ভেতরে থাকবে গোপন চমক। খুললেই দেখা যাবে ২০২৬ বিশ্বকাপের লোগো এবং একটি ছোট লেগো ফিগার, যার হাতে আছে ক্ষুদ্র ট্রফি।

মূল ট্রফির মতো মূল্য না হলেও দাম কিন্তু কম নয়। লেগো সেটটির মূল্য ধরা হয়েছে ১৯৯.৯৯ ডলার। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২৪ হাজার ৫০০’র কাছাকাছি। এটি আগামী মার্চে বাজারে আসবে এবং এখনই প্রি-অর্ডার করা যাচ্ছে।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo