• সমগ্র বাংলা

গোপালপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য গ্রেডের দাবিতে কর্মবিরতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ন্যায্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল থেকে তারা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য জাতীয় বেতন কাঠামোয় ১০ম গ্রেড নিশ্চিত করার দাবি জানানো হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে পেশাগত বৈষম্য দূর ও ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন।

এ সময় বক্তব্য রাখেন  ফার্মাসিস্ট মোঃ সুরুজ্জামান, ফার্মাসিট নগদা সিমলা ইউনিয়ন আবুল কালাম আজাদ, রেডিও লজিস্ট মো. রহিজ উদ্দিন, ফার্মাসিস্ট মোঃ আরিফ, আরো উপস্থিত ছিলেন সকল ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজি বৃন্দ। এ সময় তারা বিভিন্ন স্লোগান বিয়ে কর্মবিরতি রাখেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা জনগণের স্বাস্থ্যসেবায় নিবেদিতভাবে কাজ করি। কিন্তু এখনো আমাদের ন্যায্য গ্রেড দেওয়া হচ্ছে না। ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

কর্মবিরতির কারণে হাসপাতালে বিভিন্ন পরীক্ষাগার ও ফার্মেসি সেবায় কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে জরুরি সেবা চালু রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে স্থানীয়রা মনে করছেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তাদের দাবি বিবেচনা করলে স্বাস্থ্যসেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, তাদের দাবি মানা না হলে তারা পরবর্তী ধাপের কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo