• সমগ্র বাংলা

পাবনায় মহিলাদলের দুই নেত্রী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে উপজেলা মহিলাদলের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জাতীয়তাবাদী মহিলা দল চাটমোহর উপজেলা শাখার (বিলুপ্ত) সিনিয়র সহ-সভাপতি পৌর সদরের মধ্য শালিখা মহল্লার মৃত ডা. কোবাদ হোসেনের মেয়ে বুড়ি সরকার (৪২) ও একই বিলুপ্ত কমিটির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর সদরের বালুচর মহল্লার ভিপি সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা (৪৫)।

চাটমোহর থানার (ওসি) মো. মনজুরুল আলম জানান, পাবনার আমলী আদালত-০৪ এর সিআর ৫১৩/২৫ (চাট) নম্বর মামলার পলাতক আসামী রহিমা রেজা ও বুড়ি সরকারকে পৃথক অভিযান চালিয়ে চাটমোহর পৌরসদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। 

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক এ্যাড. তামান্না আজিজা স্বর্ণা গত ২৩/০৮/২০২৫ ইং তারিখ বিকেল ৫টার দিকে পৌর সদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির কর্মসূচীতে অংশ গ্রহন করার জন্য উপস্থিত হন। তখন পূর্ব বিরোধের জের ধরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে স্বর্ণাকে মারপিট করে আহত করে। সেই ঘটনায় তিনি বাদী হয়ে আটককৃত দুই নেত্রী সহ বেশ কয়েকজনের নামে ছিনতাই ও হত্যার চেষ্টা মামলা করেন।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রহিমা রেজাকে মাদকের কারবার ও সেবনের অভিযোগে উপজেলা মহিলা দলের বিলুপ্ত ওই কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়। সেসময় রাজনৈতিক অঙ্গনসহ চাটমোহরে বিষয়টি খুব আলোচিত-সমালোচিত ছিল।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo