• বিনোদন

ইডি অফিসে কী জিজ্ঞাসাবাদ করা হলো নেহাকে?

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে বলিউড অভিনেত্রী নেহা শর্মাকে অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) ইডি অফিসে হাজির হয়েছিলেন অভিনেত্রী। নেহার বয়ান রেকর্ড করা হয়েছে। যদিও এ বিষয়ে অভিনেত্রীর তরফে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি।

শুধু নেহা শর্মাই প্রথম নন; এর আগেও বলিউড-টালিউডের একাধিক তারকাকে সমন পাঠানো হয়েছিল অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপন করার সূত্রে। সমন পাঠানো হয়েছিল অনেক অভিনেতা-অভিনেত্রী, সাবেক খেলোয়াড় থেকে নেটপ্রভাবী—এমনকি অনেক খ্যাতনামা ও পরিচিত মুখকেও।

‘ওয়ানএক্স বেট’ নামক একটি অনলাইন বেটিং অ্যাপসহ আরও কয়েকটি অ্যাপের সঙ্গে অবৈধ বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ওই অ্যাপের প্রচারমূলক কাজে যুক্ত ছিলেন দেশের প্রথম সারির তারকারা। যার ফলে তৈরি হয়েছে বিতর্ক।

ঠিক কোন কোন বেটিং অ্যাপের জন্য ইডির সমন পাচ্ছেন তারকারা? তার সব কটির নাম এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে এ পর্যন্ত দুটো অ্যাপের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। একটি রামি, অন্যটি ওয়ানএক্স বেট। 

উল্লেখ্য, প্রথম অ্যাপটির জন্য বিপাকে পড়েছেন দক্ষিণ ভারতের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী ও কুশীলব। দ্বিতীয়টির জন্য ইডির ডাক পেয়েছেন সাবেক ক্রিকেটার যুবরাজ সিং, শিখর ধাওয়ান, রবিন উথাপ্পা, সুরেশ রায়না থেকে টালিউডের দুই তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং অভিনেতা অঙ্কুশ হাজরা।

 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo