• বিনোদন

প্রথম ধোঁকা খাওয়ার পর যে অভিজ্ঞতা হয়, জানালেন প্রসূন আজাদ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : লাক্স তারকা ও ছোটপর্দার অভিনেত্রী প্রসূন আজাদ জীবনে প্রথম ধোঁকা খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করে নিলেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে নিজের ১৫ বছর বয়সে ধোঁকা খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করে নেন তিনি। 

প্রসূন আজাদ বলেন, একটা অস্বস্তিকর বিষয় নিয়ে কথা বলি? জীবনে প্রথমবার ধোঁকা খাওয়ার কথা মনে আছে কারও? আমার আছে। তিনি বলেন, সেটাই প্রথম সেটাই শেষ। এরপর আর কখনোই কাউকে বিশ্বাস করিনি। এমনকি নিজেকেও না। 

অভিনেত্রী বলেন, যদি বেঁচে থাকি। যদি আল্লাহ তাদের বাঁচিয়ে রাখে। আমি আমার ছেলেদের অনুরোধ করব— কখনো কোনো মেয়ের সরলতার সুযোগ নিয়ে বেইমানি না করতে। 

প্রসূন আজাদ বলেন, কারণ একজন মেয়ের দোয়ায় একজন ভিখিরি রাজা হয়ে যেতে পারে, আর রাজা হতে পারে ভিক্ষুক। এ কথাটা কিছুটা রূপক অর্থে বুঝিয়েছি, তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা সে অর্থ বুঝতে পারবে।

অভিনেত্রী বলেন, আই উইশ— আমি আরও আগে ফারজাদ শেহজাদের বাবাকে খুঁজে পেতাম..., ছোট্ট একটা পাখির বাসা বানাতাম। সংসার করতাম। মন, সময় ও আত্মার এত অপচয় হতো না বলে জানান প্রসূন আজাদ।

 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo