• সমগ্র বাংলা

নবাবগঞ্জ মানবতায় রক্তদান সংগঠনের বর্ষপূর্তি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 নবাবগঞ্জ প্রতিনিধি : নবাবগঞ্জ মানবতায় রক্তাদান সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

মঙ্গলবার দুপুর ১২টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠোনের আয়োজন করা হয়। এসময় দোহার ও নবাবগঞ্জের রক্তদাতা সংগঠনের সব প্রতিনিধিরা অংশ নেয়।সংগঠনের সভাপতি মো. ইস্রাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মুক্তি ক্লিনিকের চেয়ারম্যান আব্দুস সালাম, এমডি ফয়েজ আল মামুন, রক্তদান সংগঠনের উপদেষ্টা সুভাশীষ গোস্বামী, ইউপি (প্যানেল) চেয়ারম্যান আব্দুল মতিন, ব্যবসায়ী শুভ ইমরান, রুবেল তালুকদার, রক্তদাতা গ্রুপের সংগঠক ফয়সাল হোসেন, বর্ষণ মন্ডলসহ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি, স্থানীয় সেবামূলক সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন অনলাইন গ্রুপের উদ্যোক্তারা উপস্থিত ছিলো।

সংগঠনের এক বছর পূর্তির আলোচনা সভায় বক্তারা বলেন, নবাবগঞ্জের এক ঝাঁক তরুণ তরুণী মানবতার কল্যাণে রক্তদান করে মানুষের জীবন রক্ষায় উদ্যমী ভূমিকা পালন করছে। তাঁরা প্রতিটি গ্রামের অসহায় রোগীদের পাশে দাড়িয়ে অবিরাম রক্ত দান করে মানবতাবোধ জাগ্রত করছে। তাঁদের এ পথচলা আরো বেগবান করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের তরুণ আগামীর সমাজ পরিচালনার মানবিক হাতিয়ার হয়ে উঠুক এমনটাই কামনা করেন বক্তারা।   

অনুষ্ঠান শেষে সারা বছর কাজের মূল্যায়নে সদস্যদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে কেক কেটে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo