• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জের বিতর্কিত পিআইও রেজাউল করিমের বদলি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিতর্কিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করিমকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বদলি করা হয়েছে। তাঁর স্থলে এখনো স্থায়ীভাবে কাউকে পদায়ন করা না হলেও আপাতত গৌরীপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিদায়ী পিআইও রেজাউল করিম ইতোমধ্যেই ঈশ্বরগঞ্জ থেকে রিলিজ নিয়ে চলে গেছেন। দু-এক দিনের মধ্যেই অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পিআইও আলাল উদ্দিন নতুন দায়িত্বে যোগদান করবেন।

এর আগে গত ২০ নভেম্বর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের (ত্রাণ প্রশাসন) শাখার উপসচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রেজাউল করিমকে বদলির নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কারণে তাঁকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বদলি ও পদায়ন করা হয়েছে।

গত ২৮ অক্টোবর ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানগণ পিআইও রেজাউল করিমের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ, ভ্যাট-আয়করের নামে অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনের আগে তাঁরা ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪–২৫ অর্থবছরের টিআর ও কাবিখা-কাবিটা প্রকল্পের প্রতিটি কাজে ভ্যাট, আয়কর ও উৎকোচের নামে প্রায় ২৫ শতাংশ অর্থ আদায় করা হয়েছে। বিল-ভাউচার ও মাস্টাররোল সমন্বয়ের নামেও প্রতিটি প্রকল্প থেকে অতিরিক্ত তিন হাজার টাকা নেওয়া হয়েছে।

বদলি বিষয়ে জানতে চাইলে পিআইও মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমি দীর্ঘদিন ধরে সততার সাথে ঈশ্বরগঞ্জে দায়িত্ব পালন করছি। কিন্তু সাম্প্রতিক সময়ে দাপ্তরিক কার্যক্রমে বিভিন্ন প্রতিবন্ধকতা ও অযাচিত পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, যা উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বিঘ্নিত করছে। ফলে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এ কারণেই গত ৬ নভেম্বর আমি কর্তৃপক্ষ বরাবর বদলির আবেদন করি। এর বাইরে অন্য কোনো বিষয় নেই।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo