ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। অনেকেই ভেবেছিলেন প্রথম সেশনেই হয়তো টেস্ট জিতে নেবে বাংলাদেশ। সেটা আর হয়নি। পঞ্চম দিনে ৪ উইকেট পেতে প্রায় ৬০ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে। অবশেষে মুশফিকের শততম টেস্টে বাংলাদেশ জিতলো ২১৭ রানে।
আইরিশরা গুটিয়ে গেছে ১১৩.৩ ওভারে ২৯১ রান করে। চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও আয়ারল্যান্ড হেরে গেছে ২১৭ রানে। মিরপুরে চতুর্থ ইনিংসে বল খেলার রেকর্ড গড়া কার্টিস ক্যাম্ফার ৭১ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম। শেষটা করেছেন হাসান মুরাদ। ক্যাম্ফার ও হোয়ের ইনিংস সর্বোচ্চ ৫৪ রানের জুটি ভাঙেন তিনি। ৩৭ রান করে আউট হন হোয়ে। এরপরের বলেই তিনি বোল্ড করে দেন হামফ্রিসকে। তাতে মুশফিকের শততম টেস্টে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৭৬ ও ৬৯ ওভারে ২৯৭/৪ ডি. (মুমিনুল ৮৭, সাদমান ৭৮, মাহমুদুল ৬০, মুশফিক ৫৩*; হোয়ে ২/৮৪)। আয়ারল্যান্ড: ২৬৫ ও ২৯১ (ক্যাম্ফার ৭১*, টেক্টর ৫০, হোয়ে ৩৭; মুরাদ ৪/৪৪, তাইজুল ৪/১০৪)। ফল: বাংলাদেশ ২১৭ রানে জয়ী। সিরিজ: বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়ী।
নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...
স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...
স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...
স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

মন্তব্য (০)