• সমগ্র বাংলা

খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা অধিকার শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা অধিকার শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে রংপুর পুরাতন সার্কিট হাউজ কনফারেন্স রুমে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)র উদ্যোগে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব'র সভাপতি সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান।এতে বিশেষ অতিথি ছিলেন,রংপুর জেলা প্রশাসক মোঃ এনামুল আহসান। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ক্যাবের কাজ শুধু বাজার মনিটরিং নয়।নাগরিক অধিকার বিষয়ে কাজ করতে হবে। যেমন,ওষুধের ফার্মেসিগুলোতে সচেতনতা বাড়াতে হবে।যাতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, নিম্নমানের ওষুধ,দাম বেশি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রয় না করে। তাছাড়াও সার সিন্ডিকেট,পরিবহন সিন্ডিকেট,ভেজাল বীজ বিষয়েও সচেতনতা বাড়াতে ক্যাব সদস্যরা ভূমিকা পালন করবে। তাছাড়াও বাজারে ভোজ্যতেল যাতে খোলা ডামে বিক্রয় না হয়। সেক্ষেত্রে ব্যবসায়ী ও ভোক্তা পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে ভোক্তা অধিদপ্তর,বিএসটিআই, কৃষি বিভাগ, ওষুধ প্রশাসন অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থা কাজ করছে। তাদের পাশাপাশি থেকে ক্যাবকেও এগিয়ে আসতে হবে।
ক্যাব রংপুর জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে রংপুর বিভাগের ৮টি জেলার ক্যাবের সভাপতি,সম্পাদক সহ সদস্যগণ অংশ নেয়। প্রশিক্ষণে নিরাপদ খাদ্য পাওয়ার উপায় এবং ভোক্তার অধিকার নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo