• সমগ্র বাংলা

ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আনুমানিক ৩৪ বছরের অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের দাবি ও ধারণা  কেউ হত্যা করে লাশটি রাস্তার পাশে ফেলে গেছে। 

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার রামচন্দ্রপুর ব্রীজ সংলগ্ন রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ৪ টার দিকে স্থানীয় বাসিন্দারা মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে বোয়ালমারী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিকেলে সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তবে পুলিশের বক্তব্য অনুযায়ী লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া লাশটি সনাক্ত করতে ঘটনাস্থলে জেলা পুলিশের একটি টিম মরদেহের ফিঙ্গার সংগ্রহ করেছেন।  

লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমেদ জানান, আমি টহলরত অবস্থায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে থানায় আনা হয়। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে কেউ এখানে ফেলে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। আগামীকাল রবিবার ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo