• সমগ্র বাংলা

বগুড়ায় মাকে না জানিয়েই ভূমিকম্পে নিহত রাফিউলের দাফন সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: ঢাকায় শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে নিহত বগুড়ার মেডিকেল শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফির (২২) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ যোহর বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন। বাদ আসর বগুড়া নামজগড় আঞ্জুমান ই গোরস্থানে শায়িত করা হয় রাফিকে।

জানাযায় নামজের সময় নিহত রাফির বাবা ওসমান গণি বলেন, রাফির মা এখনও হাসপাতালে৷ তাকে ঢাকা থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। তাকে এখনও রাফির মৃত্যুর খবর জানানো হয়নি।

এ কারণে জানাজার পর একটু সময় নিবো। হয়তো বাদ আসর রাফিকে দাফন করবো। ওর মাকে কিভাবে বলবো তা এখনও বুঝে উঠতে পারছি না। ডাক্তার বলেছে তাকে ৭২ ঘন্টা কোন চাপ দেওয়া যাবে না। আসর পর্যন্ত ওর মাকে জানানোর জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু রাফির মায়ের জ্ঞান না ফেরায় তাকে না জানিয়েই দাফন করতে হয়েছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং ক্ষমা করবেন।

নিহত রাফি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২ ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এর আগে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া থেকে এসএসসি এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। বগুড়া শহরের খান্দার এলাকায় মিশন হাসপাতালের পাশে ‘রমিছা ভিলা’-তেই তাদের বাড়ি। দুই ভাইবোনের মধ্যে রাফি ছিল ছোট। বড় বোন রাইসা বর্তমানে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

রাফির বাবা সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রথম জানাজা শেষে রাফির মরদেহ শনিবার সকাল আনুমানিক সাড়ে এগারোটায় বগুড়ায় আনা হয়।

অন্যদিকে, ভূমিকম্পের সময় ছেলের সঙ্গে থাকা রাফির মা ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বগুড়ায় এনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, দুপুর ১২টা পর্যন্ত তাকে রাফির মৃত্যুর খবর জানানো হয়নি। শুক্রবার দুপুরে মায়ের সঙ্গে মাংস কিনতে বের হলে ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রাফি নিহত হয়। তার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও পরিচিতদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo