• সমগ্র বাংলা

অচেতন অবস্থায় পড়ে ছিলেন তুষার, চোখ দিয়ে ঝরছিলো রক্ত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তুষার শেখ (৩০) নামের এক যুবকের চোখ সিরিঞ্জের সুজ দিয়ে আঘাত ও মারপিট করে আহত করেছে একদল দুর্বৃত্তরা।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এই ঘটনা। তুষার শেখ দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন। 

পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার নোয়গ্রামের নিজ বাড়ি  থেকে অজ্ঞত দুই ব্যক্তি তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। পরবর্তীতে সকাল ১০ টার দিকে একই উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা এলাকায় একটি রাস্তায় পাশে তাকে ফেলে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তুষারকে পড়ে থাকতে দেখেন। এসময় তুষারের চোখ দিয়ে রক্ত ঝরতে দেখেন তারা। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকায় নেয়া হয়েছে।

আহতের স্বজনরা জানান, তুষার তাদের জানিয়েছেন তাকে সিরিঞ্জের সুজ দিয়ে চোখে আঘাত করা হয়েছে। এছাড়া তার শরিরের বিভিন্ন স্থানে মেরে রক্তফোলা জখম করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান তুষার শেখ নামে ওই যুবক চুরি ও ডাকারির সাথে জড়িত। তার নামে একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে। এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটনোয় পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম  বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo