• সমগ্র বাংলা

বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের শিক্ষা ও উন্নয়নের জন্য সকল প্রকার পদক্ষেপ নেবে: শামা ওবায়েদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোট নিয়ে সরকার গঠন করলে নারীদের শিক্ষা ও উন্নয়নের জন্য সকল প্রকার পদক্ষেপ নেবে। তিনি বলেন, আমাদের ম্যানুফেস্টিতে দেয়া হয়েছে ফ্যামিলি কার্ডের কথা। আর এইসব ফ্যামিলি কার্ডগুলো দেয়া হবে পরিবারের মায়েদের নামে। আর সেই কার্ডের মাধ্যমে আপনারা সকল ধরনের সেবা পাবেন। আমরা সকল নারীকে সম্মান দিতে চাই। আগামী নির্বাচনে যদি বিএনপি নির্বাচিত হতে পারে তাহলে নারী সমাজের উন্নয়ন হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন। 

নগরকান্দা উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নগরকান্দা শহিদ আকরামুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার। ‌সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামচুর নাহার রেভা, পৌর মহিলা নেত্রী কানিজ শাহিদা সহ উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন স্তরের কর্মীরা। 

নারী সমাবেশে মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo