• খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য গ্রুপে কে কোথায়?

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এই মেগা ইভেন্টের ড্র আগামী মঙ্গলবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সম্ভাব্য গ্রুপিং প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকার নিরিখে বিশ্বকাপের গ্রুপ বিন্যাস করছে আইসিসি। মোট চারটি গ্রুপ থাকবে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি করে দেশ। প্রতিটি গ্রুপের প্রথম দুটি দল উঠবে সুপার এইটে।

টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকায় ভারত রয়েছে এক নম্বরে। সাত নম্বরে রয়েছে পাকিস্তান, ১৩ নম্বরে থাকা নেদারল্যান্ডস, ১৫ নম্বরে থাকা নামিবিয়া এবং ১৮ নম্বরে থাকা আমেরিকা। ভারত এবং পাকিস্তান ছাড়া আর কোনও টেস্ট খেলুড়ে দেশ থাকবে না এই গ্রুপে।

অন্যদিকে, শ্রীলংকার গ্রুপে থাকবে চারটি টেস্ট খেলুড়ে দেশ। ক্রমতালিকায় আট নম্বরে রয়েছে শ্রীলংকা। দুই নম্বরে আছে অস্ট্রেলিয়া, ১১ নম্বরে জিম্বাবুয়ে, ১২ নম্বরে আয়ারল্যান্ড আর ২০ নম্বরে ওমান।

ক্রমতালিকায় তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। তাদের সঙ্গে থাকবে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল ও ইতালি।

বাছাইপর্ব পেরিয়ে আসা ইতালি ক্রমতালিকায় ২৮ নম্বরে রয়েছে। গত বিশ্বকাপের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকাও গ্রুপ পর্বে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে পারে। ক্রমতালিকায় পঞ্চম স্থানে থাকা প্রোটিয়াদের খেলতে হবে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার সঙ্গে।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo