• সমগ্র বাংলা

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীতে ভূমিকম্পে ভবন ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলামের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া ভূমিকম্পে তার মৃত্যু হয়।

‎জানা গেছে, বংশালের কসাইটুলীতে পরিবারের সঙ্গে বসবাসরত রাফিউল মায়ের সঙ্গে বাজার করতে বের হয়েছিলেন। সেই সময় পাশের একটি ভবনের ইট মাথায় পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

‎মেডিকেল কলেজের একটি সূত্র জানিয়েছে, রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী (সেশন ২০২৩–২৪)।

‎সূত্র জানায়, রাফিউল তার মায়ের সঙ্গে বাজারে যাচ্ছিলেন। ভূমিকম্পে ভবন ধসে তার মাথায় ইট পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। তার মা গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরুর সঙ্গে সঙ্গে আশপাশের ভবন কাঁপতে থাকে। কসাইটুলি এলাকার একটি পুরোনো ভবনের অংশ ভেঙে নিচে পড়লে রাফিউলসহ তিনজন মারা যান। অন্য দুইজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

‎ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসে। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালমর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo